সিম্ফনি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এসেছে ডুয়াল কোর প্রসেসরসমৃদ্ধ ৫ ইঞ্চি পর্দার স্মার্টফোন ডব্লিউ৯০, যা কোম্পানির নিজস্ব বিক্রয়কেন্দ্রসহ সারা দেশে পাওয়া যাচ্ছে। সেটটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৪৯০ টাকা।সম্প্রতি ফোনটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিম্ফনির বিপণনপ্রধান রফিক উদ্দিন বলেন, ডুয়াল কোর সুবিধা থাকায় ফোনটিতে দ্রুততার সঙ্গে ওয়েব পেইজ ডাউনলোড হবে এবং ব্যাটারি খরচও হবে কম। আর সেটটিতে পাঁচ ইঞ্চির পর্দা থাকায় তা সিনেমা দেখা ও গেমস খেলার জন্য সহায়ক হবে।ডুয়াল বা দুটি সিম রাখার সুবিধাসংবলিত নতুন সেটটি ১০ মিলিমিটার পুরু, ৭৮.৫ মিলিমিটার প্রশস্ত ও ১৪২ মিলিমিটার লম্বা। এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। বিজ্ঞপ্তি।