প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের ১০০তম আউটলেট সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক এই আউটলেট উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং আশরাফুল হক এবং বিজনেস ডিরেক্টর (এডিসন ইলেকট্রনিকস) জাফরুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফসহ অন্য কর্মকর্তারা। উল্লেখ্য, প্রতিটি আউটলেটে গ্রাহকসেবা দেওয়ার পাশাপাশি সিম্ফনি মোবাইলের এক্সেসরিজও বিক্রি করা হয়। বিজ্ঞপ্তি।