প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সিম্ফনি মোবাইল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুর রশীদ ও গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) অ্যালান বঙ্কে এতে স্বাক্ষর করেন। গ্রামীণ ফোনের কার্যালয়ে সম্প্রতি এ অনুষ্ঠানে সিম্ফনি মোবাইলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেটর সেলস) মোহাম্মদ শিহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) মোহাম্মদ শফিকুর রহমান, হেড অব সার্ভিস (সিএস অপারেশন) এস এম মোর্শেদ উজ জামান ও হেড অব মার্কেটিং আশরাফুল হক। গ্রামীণফোনের পক্ষে ছিলেন ডিরেক্টর (প্রডাক্ট) হাসিবুল হক, জেনারেল ম্যানেজার (প্রডাক্ট) ফারজানা রহমান ও স্পেশালিস্ট (ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল সেলস) আলী ইমাম। বিজ্ঞপ্তি।