সিম্ফনি মোবাইলের ডিলার কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মালয়েশিয়ার পেনাংয়ে সম্প্রতি তিন দিনব্যাপী ‘ডিলার কনফারেন্স ২০১৫’ আয়োজন করে বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি। অনুষ্ঠান শেষে ডিলারদের মধ্যে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওয়ান টেলিকমকে দেওয়া হয় বেস্ট ডিলার অ্যাওয়ার্ড। সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ, সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, হেড অব প্ল্যানিং এবং কন্ট্রোলিং মাকসুদুর রহমান এবং হেড অব মার্কেটিং আশরাফুল হক, ওয়ান টেলিকমের কর্ণধার বেলাল হোসেন চৌধুরীসহ প্রায় ১১০ জন ডিলার এ কনফারেন্সে অংশ নেন। বিজ্ঞপ্তি।