সিম্ফনির নতুন ফোন 'জেড সিক্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনির নতুন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘জেড সিক্স’ বাজারে এসেছে। সম্প্রতি এর উদ্বোধন করেন সিম্ফনির হেড অব মার্কেটিং আশরাফুল হক। এ সময় প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ফোনে রয়েছে নতুন প্রযুক্তির পাঁচ ইঞ্চি এইচডি এমোলেড ডিসপ্লে। ব্যবহার করা হয়েছে উন্নত মানের ক্যামেরা সেন্সর, যাতে পাওয়া যাবে ঝকঝকে ছবি। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের কিটক্যাট ভার্সন। বিজ্ঞপ্তি।