সিম্ফনির নতুন স্মার্টফোন 'সিম্ফনি পি সেভেন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনি বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন-সিম্ফনি পি সেভেন’। ডুয়াল ফ্ল্যাশের এই স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ অত্যাধুনিক ফিচার রয়েছে। এতে ট্রাই টোন ফ্ল্যাশ থাকার কারণে ফোনটি দিয়ে রাতেও ভালো ছবি তোলা যাবে। থ্রিজি ও টুজি—উভয় নেটওয়ার্কের সিম চলবে এই স্মার্টফোনে। এর দাম রাখা হয়েছে ৮৯৯০ টাকা। এই স্মার্টফোনের উদ্বোধন করেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা। বিজ্ঞপ্তি।