সিম্ফনির শক্তিশালী ব্যাটারির দুটি স্মার্টফোন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এল সিম্ফনির শক্তিশালী ব্যাটারি-সমৃদ্ধ দুটি স্মার্টফোন এইচ ওয়ানফিফটি ও ভি সিক্সটি। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এ দুটি হ্যান্ডসেটে সব রকম গেমস, ভিডিও, ছবি ও অ্যাপস মোবাইলে রাখার জন্য থাকছে ৮ জিবি ইন্টারনাল মেমোরি, যা চাইলে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে সিম্ফনি মোবাইলের ১০০তম ব্র্যান্ড আউটলেটে সম্প্রতি এ দুটি স্মার্টফোনের উদ্বোধন করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং আশরাফুল হক, বিজনেস ডিরেক্টর (এডিসন ইলেকট্রনিক্স) জাফরুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।