সিম্ফনির 'ঈদের খুশি শেয়ার করো' ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিম্ফনি মোবাইল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়ে এল ‘ঈদের খুশি শেয়ার করো’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে রমজান মাসে গ্রাহকেরা যেকোনো সিম্ফনি হ্যান্ডসেট কিনলেই সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে যাবে ঈদের জামা এবং শিক্ষা উপকরণ। এই ক্যাম্পেইনে সিম্ফনিকে ঈদের জামা এবং শিক্ষা উপকরণ বিতরণে সহযোগিতা করবে জাগো ফাউন্ডেশন। এ উপলক্ষে গত সোমবার সিম্ফনি মোবাইলের অফিসে চুক্তিতে সই করেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান এবং জাগো ফাউন্ডেশনের পার্টনারশিপ ও ব্র্যান্ডিং বিভাগের সিনিয়র ম্যানেজার নুসরাত জেরিন। বিজ্ঞপ্তি