সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে চালু হলো আরএফএল বেস্টবাই আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরএফএলের প্লাস্টিক পণ্য ও ইলেকট্রনিকস সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান বেস্টবাইয়ের দুটি নতুন আউটলেট সম্প্রতি চালু করা হয়েছে। আউটলেট দুটি টাঙ্গাইল সদরের প্রধান সড়ক ও সিরাজগঞ্জের স্টেশন রোডে অবস্থিত। আরএফএলের পরিচালক আর এন পল এ দুটি আউটলেট উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বেস্টবাইয়ের এজিএম মো. গিয়াস উদ্দিন বিশ্বাস, অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান, সেলস ম্যানেজার আহ্সান উদ্দিন, ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার ওমর শরীফ প্রমুখ। বিজ্ঞপ্তি।