সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি পক্ষ এ নির্বাচন বর্জন করেছে। এক হাজার ৪৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৬০ জন বা ৮২ শতাংশ ভোটার।বর্তমান সভাপতি সৈয়দ আব্দুর রউফ ও আওয়ামী লীগের নেতা ইসহাক আলীর নেতৃত্বে দুটি প্যানেলে ৩৪ জন এবং স্বতন্ত্রভাবে মোস্তাফিজুর রহমান ও মাহবুবুর রহমান নামে দুজন মনোনয়নপত্র দাখিল করেন।তবে শেষ মুহূর্তে ইসহাক আলীর প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।নির্বাচনে সাধারণ গ্রুপের ১৭টি পরিচালক পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সহযোগী সদস্য গ্রুপের সাতটি পদে সাতজন ও সাধারণ সদস্য গ্রুপের একটি পদে একজন অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।