সিরাজগঞ্জ চেম্বারের এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ চেম্বারের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিন চেম্বারের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়।সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চেম্বারের সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুর রউফ, বিমল কুমার দাস, সাইদুর রহমান, আসাদ উদ্দিন, এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন। এজিএমে চেম্বারের বার্ষিক আর্থিক বিবরণী ও কার্যক্রম উপস্থাপন করা হয়। পরে ২০১৩-১৪ দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী কার্যনিবাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেম্বারের সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।