সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বারের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও চেম্বারের বর্তমান সভাপতি সৈয়দ আবদুর রউফ এ দুটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ১৭ জন ও অ্যাসোসিয়েট গ্রুপে সাতজন পরিচালক মিলিয়ে মোট ২৪ জন পরিচালককে নির্বাচিত করা হবে। তবে মোট ২৫ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে পরিচালক পদে মো. আবদুল মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ২৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচন পরিচালনার জন্য আবদুল বারী শেখ, গাজী শফিকুল ইসলাম ও নুরুল হককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।