সিরাজগঞ্জ চেম্বারের সাধারণ সভা ও নতুন পর্ষদের শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২৭তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চেম্বারের নিজস্ব কার্যালয়ে এই সভা শুরু হওয়ার আগে চেম্বারের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের নতুন সভাপতি সৈয়দ আবদুর রউফ মুক্তা। এতে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও স্থানীয় নেতা আবদুল বারী শেখ, অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি মো. আবদুল মতিন, সহসভাপতি সাইদুর রহমান এবং পরিচালক আসাদ উদ্দীন পবলু ও মো. আলতাব হোসেন উপস্থিত ছিলেন।