সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির ২৭তম বার্ষিক সদস্য সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পল্লী বিদ্যুত্ সমবায় সমিতির (এনআরইসিএ) কান্ট্রি ডিরেক্টর জেমস ফোর্ড। তিনি বলেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতিকে স্বাধীনভাবে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই নির্দেশ বলবত্ হবে। সে অনুযায়ী এ সমিতি তার নিজস্ব তহবিল দিয়ে বিদ্যুত্ বিতরণ লাইনসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। এর ফলে বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে বর্তমানে যে সমস্যা রয়েছে তা অচিরেই দূর হবে।সভায় সমিতির সভাপতি সাহবর রহমান তালুকদার সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন এনআরইসিএর যোগাযোগ বিশেষজ্ঞ ব্র্যাডলি এ জিপশন, সমিতির মহাব্যবস্থাপক মো. শহিদুজ্জামান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধি আবদুল খালেক।মো. শহিদুজ্জামান বলেন, চলতি ২০০৯-১০ অর্থবছরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি মোট সাড়ে তিন কোটি টাকা মুনাফা করেছে। এ সমিতি উত্তরোত্তর উন্নতির দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।