সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) ২৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সমিতির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।সমিতির সভাপতি সাহাবুর রহমান তালুকদার সভার উদ্বোধন করেন। এতে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন পিবিএসের মহাব্যবস্থাপক শহীদুজ্জামান।সভায় আরও বক্তব্য দেন উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশাররফ হোসেন, উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান জাহেদুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক প্রকৌশলী হিন্দোল কুমার প্রমুখ।