সিরাজগঞ্জে আঞ্চলিক কার্যালয় খুলেছে বিএইচবিএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আঞ্চলিক কার্যালয় খোলা হয়েছে।স্থানীয় এম মনসুর আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সংস্থার চেয়ারম্যান ইয়াছিন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী প্রমুখ।এইচ টি ইমাম জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী গৃহঋণ দিতে সারা দেশে বিএইচবিএফসি কার্যালয় স্থাপন করছে।