সিরাজগঞ্জে ক্রাউন সিমেন্টের মতবিনিময় ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাউন সিমেন্ট খ্যাত এমআই সিমেন্ট কোম্পানি সিরাজগঞ্জ জেলার সিমেন্ট ব্যবসায়ীদের নিয়ে সম্প্রতি এক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির বিপণন উপমহাব্যবস্থাপক সহিদুর রহমান, প্রকৌশলী সোহেল মাহমুদ, ব্যবস্থাপক ও সরবরাহকারী মো. আরিফুল আলম, উত্তরবঙ্গের আঞ্চলিক প্রধান মো. নূরুল ইসলাম এবং গ্রাহকসেবা ব্যবস্থাপক শৈবাল সাহা। এতে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার সিমেন্ট ব্যবসায়ী মো. বুলবুল তারেক। মতবিনিময় সভা শেষে সিরাজগঞ্জ জেলায় ক্রাউন সিমেন্টের সর্বোচ্চ বিক্রয়কারীদের মধ্যে পাঁচজনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।