সিরাজগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের ৯৯তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৯৯তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের হেড অব অপারেশন শাহ নেওয়াজ চৌধুরীসহ নতুন শাখার প্রধান ও স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি