সিরাজগঞ্জে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। এতে ৫০টি স্টলে বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী প্রদর্শন করা হচ্ছে।জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সম্প্রতি রতনকান্দি ইউনিয়ন পিপলস অর্গানাইজেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, এএসপি (সদর সার্কেল) মো. মোশারফ হোসেন, আবদুর রউফ প্রমুখ।