সিরাজগঞ্জে সরকারি ক্রয় সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রয়কৃত পণ্য, কাজ ও সেবার গুণগত মান নিশ্চিত করার জন্য ঠিকাদার ও সরকারি ক্রয়কারী সংস্থার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নও অপরিহার্য। এ জন্য সরকারি ক্রয় কার্যক্রমে সরাসরি জড়িত এ দুই পক্ষের মধ্যে খোলাখুলি আলোচনা প্রয়োজন।
সিরাজগঞ্জের এলজিইডি মিলনায়তনে গত শনিবার সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আয়োজিত ক্রয় সংলাপ ফোরামের এক সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়নের বিষয়েও জোর দেন।
সভায় বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব শহীদ উল্লা খন্দকার, সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন, বিশ্বব্যাংকের ক্রয় বিশেষজ্ঞ জাফরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন প্রমুখ।
সরকারি ক্রয় সংস্কার প্রকল্পের আওতায় দেশের সব জেলায় এ ধরনের ফোরাম গঠন করছে সিপিটিইউ। জেলা পর্যায়ের ঠিকাদার ও সরকারি ক্রয়কারী সংস্থার কর্মকর্তারা ফোরামের সদস্য। গতকালের সভায় জেলার ঠিকাদার ও ক্রয়কারী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি ক্রয় সংলাপ কমিটি গঠন করা হয়েছে।