প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ২৩ জন বীর মাকে সংবর্ধনা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক মাকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম আনোয়ার পাশা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএলের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এম বেলালুজ্জামান। বিজ্ঞপ্তি।