সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউসিবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৪১তম শাখা চালু করা হয়েছে। আজ রোববার এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউসিবির পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান।
এক বিজ্ঞপ্তিতে ইউসিবি জানিয়েছে, উল্লাপাড়া শাখায় আজ থেকেই ওরাকল ফিন্যানশিয়াল সার্ভিস সফটওয়্যারের কোর ব্যাংকিং সিস্টেমসের (সিবিএস) মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. জাহাঙ্গীর আলম খান বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ-সংক্রান্ত নানা কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে ইউসিবি। ভবিষ্যতে ব্যাংকের সেবার খাতকে আরও প্রসারিত করতে সবার সহযোগিতা চান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. তানভীর খান, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।