সিরাজগঞ্জের সদানন্দপুরে সোনালী ব্যাংকের নতুন শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সদানন্দপুরে সোনালী ব্যাংক লিমিটেডের নতুন একটি শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. শহীদ উল্লা মিয়া, কাশেম হুমায়ুন, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও জান্নাত আরা হেনরী।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।