সিরাজুল ইসলাম এক্সিম ব্যাংকের নতুন ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম সিরাজুল ইসলাম সম্প্রতি এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত এম সিরাজুল ইসলাম ১৯৭৭ সালে জনতা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০৪ সালে তিনি এ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন। ৩৩ বছরের ব্যাংকিং জীবনে তিনি দেশে-বিদেশে জনতা ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় এবং প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক, ঋণ ও প্রশাসন বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।