সিরাজুল ইসলাম প্রাইম ব্যাংকের চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম মোল্লা প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে দুই বছর জন্য ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।সিরাজুল ইসলাম মোল্লা চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ, বাজনাবো টেক্সটাইল মিলস, বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ ও ইউনাইটেড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য। তিনি প্রাইম ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং ২০০৩-০৪ সালে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।