সিলন চা কিনে গাড়ি পুরস্কার পেলেন জুয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড সিলন-এর ‘স্বপ্নের গাড়ি যাবে বাড়ি’ শীর্ষক প্রচার কার্যক্রমে অংশ নিয়ে স্ক্র্যাচ কার্ড ঘষে মেগা পুরস্কার একটি টয়োটা গাড়ি পেলেন ঢাকার উত্তরার লিয়াকত হোসেন জুয়েল। সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে জুয়েলকে গাড়িটি দেওয়া হয়। কোম্পানির পক্ষে গাড়িটি হস্তান্তর করেন আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর (ব্র্যান্ড মার্কেটিং) নওশাদ করিম চৌধুরী। উপস্থিত ছিলেন কনজ্যুমার গুডস ডিভিশনের ডিজিএম (সেলস) এম এ খালেকসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।