প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান সিলভান টেকনোলজিস লিমিটেডের সঙ্গে আরামিট লিমিটেডের একটি চুক্তি হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে সিলভান টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খান ও আরামিট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মনজুর আলম চুক্তিপত্রে সই করেন। চুক্তি অনুযায়ী আরামিটের ঢেউ শিট দেশে ও বিদেশে বাজারজাত করতে পারবে সিলভান টেকনোলজিস। অন্যদিকে সিলভান টেকনোলজিসের স্টিল বিল্ডিং ও এর সরঞ্জাম ব্যবহার করবে আরামিট লিমিটেড। বিজ্ঞপ্তি