সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচটি সংগঠন নতুন বেতনকাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়েছে। সংগঠনগুলো ২০ শতাংশ সচিবালয় ভাতারও দাবি জানায়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে গতকাল সোমবার পাঁচ সংগঠনের নেতারা দাবিগুলো জানান।
সংগঠনগুলো হচ্ছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ, সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা সমিতি, সচিবালয় চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি ও বাংলাদেশ সচিবালয় গ্রন্থাগার পেশাজীবী সমিতি।
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নেতারা সাংবাদিকদের জানান, অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাঁদের দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।