সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলে আগের মতো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দেখা করে এ দাবি জানান বিসিএস সমন্বয় কমিটির নেতারা। তাঁরা সচিব, বিভিন্ন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের গ্রেড-১ পদ একই মর্যাদায় ও একই বেতন স্কেলে রাখারও দাবি জানান।
সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ভুঁইয়া ও মহাসচিব ফিরোজ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবিদাওয়া পেশ করে।
জবাবে অর্থমন্ত্রী নেতাদের উদ্দেশে বলেন, ‘প্রথমে আমি বেতন স্কেলে যে সুপারিশ করা হয়েছে এর পক্ষেই ছিলাম। এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে আবারও ভাবতে হবে।’