সিলেট অঞ্চল এখন বিনিয়োগবান্ধব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির ২৫ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল সিলেটকে বিনিয়োগবান্ধব অঞ্চল বলে মন্তব্য করেছে।সিলেট চেম্বারের সঙ্গে স্থানীয় একটি হোটেলে গত রোববার রাতে এক মতবিনিময় সভায় প্রতিনিধিদল এই মত ব্যক্ত করে। সভায় সিলেটের বাণিজ্যিক সুবিধা, বিনিয়োগের পরিবেশ এবং উভয় দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্রিটিশ সাংসদ টবিস এলওয়ার্ডস ও নিকি মরগান, বাংলাদেশের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, ব্রিটিশ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মুকিম আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক এম এস সেকিল চৌধুরী।টবিস এলওয়ার্ডস বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ চারটি প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। সমাজকল্যাণমূলক কর্মসূচি “মায়া” প্রকল্পের মাধ্যমে বাংলাদেশসহ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ছড়িয়ে দিতে ব্রিটিশ সরকার কাজ করে যাচ্ছে।’ফারুক আহমদ বলেন, সিলেটে শিগগিরই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হবে। ফলে এখানে বিনিয়োগের অবারিত সুযোগ রয়েছে।ব্রিটিশ সাংসদদের সম্মানে সভা শেষে এক নৈশভোজের আয়োজন করে সিলেট চেম্বার।