সিলেট ও মৌলভীবাজারে রিগ্যাল এম্পোরিয়ামের দুটি আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাড়ি ও অফিস সাজানোর ফার্নিচারসহ নানান পণ্য বিপণনের জন্য রিগ্যাল এম্পোরিয়ামের দুটি আউটলেট চালু করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের শমশেরনগর রোডে আউটলেট দুটি সম্প্রতি উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের সেলস ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ২৫টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে। বিজ্ঞপ্তি