সিলেট গ্যাস ফিল্ড ও অ্যাকোয়া এমটিটি প্ল্যান্টসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট গ্যাস ফিল্ড ও অ্যাকোয়া এমটিটি প্ল্যান্টস লিমিটেডের মধ্যে সম্প্রতি কনডেনসেট কেনাবেচার বিষয়ে একটি চুক্তি হয়েছে।সিলেট গ্যাস ফিল্ডের কোম্পানি সচিব মাহতাব উদ্দিন ভূঁইয়া এবং অ্যাকোয়া এমটিটি প্ল্যান্টসের কোম্পানি সচিব মো. সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অ্যাকোয়া এমটিটির পরিচালক তানভীর এম ইসলাম ও ইরসাদ হোসেন এবং প্রকৌশলী তোফাজ্জল হোসেন (এমডিএসজিএফএল) উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।