সিলেট চেম্বারে ই-কমার্স সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে ই-কমার্স সেল উদ্বোধন করা হয়েছে। সিলেট নগরের জেলরোড এলাকায় চেম্বার ভবনে সম্প্রতি এই সেলের উদ্বোধন করেন এফবিসিসিআইেয়র সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বক্তব্য দেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। এ সময় সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন কিবরিয়া, সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগ ও এফবিসিসিআইয়ের নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় গঠিত এই সেল শুধু নারী উদ্যোক্তাদের জন্য।