সিলেট চেম্বারের নির্বাচন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার। চেম্বারের প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নুরুল হক গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এতে তিনি বলেন, উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে চেম্বারের স্থগিতকৃত নির্বাচন ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের জেল রোড এলাকায় চেম্বারের কার্যালয়ে ভোট গ্রহণ হবে। ভোট গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচিতদের মধ্য থেকে একজন করে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে আগামী ১ জানুয়ারি।