সিলেট চেম্বারের নির্বাচনে এবার তিনটি প্যানেলের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে এবারে ব্যবসায়ীদের তিনটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে।নগরের জেলরোড এলাকার চেম্বার ভবনে গত সোমবার নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের কাছে তিনটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে।নির্বাচন কমিশনার এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ব্যবসায়ীদের তিনটি প্যানেল মনোনয়ন দাখিল করেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।’