সালাউদ্দিন আলী আহমদ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন। জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে মামুন কিবরিয়া ও মাসুদ আহমদ চৌধুরী। সংগঠনের নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে তাঁরা গত বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগের দিন চেম্বারের ২২টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত পরিচালকেরা হলেন খন্দকার সিপার আহমদ, আবু তাহের মো. শোয়েব, এজাজ আহমদ চৌধুরী, এনামুল কুদ্দুস চৌধুরী, সহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, পিন্টু চক্রবর্তী, জিয়াউল হক, আবদুর রহমান, লায়েছ উদ্দিন, চন্দন সাহা, এমদাদ হোসেন, বশিরুল হক, হিজকিল গুলজার ও শামীম আহমদ। এবারে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।