সিলেট মেট্রোপলিটন চেম্বারের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে নতুন ব্যবসায়িক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।এ উপলক্ষে গতকাল বুধবার নগরের রামের-দিঘীরপার এলাকার একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিন আহমেদ বক্তব্য দেন। সভায় বলা হয়, সিলেটে বিভিন্ন ব্যাংকের পাঁচ শতাধিক শাখায় বিপুল পরিমাণ অলস অর্থ পড়ে আছে। এই অর্থের সুষ্ঠু বিনিয়োগ নিশ্চিত করা গেলে সিলেটে অপার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যাবে।সভায় বক্তারা জানান, সিলেট বিভাগে প্রচুর পরিমাণে রেমিট্যান্স বা প্রবাস-আয় আসে। এ ছাড়া সিলেটে প্রাকৃতিক গ্যাস, পাথর, চুনাপাথর ও তেলের প্রাচুর্য রয়েছে। এগুলোকে কাজে লাগানোর তাগিদ দেন তাঁরা।