সিলেটে আজ শুরু এসএমই মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের পণ্যের প্রচার, প্রসার, বিক্রি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ রোববার থেকে সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে এসএমই মেলা শুরু হচ্ছে। তিন দিনের এ মেলা আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।আয়োজকেরা জানান, মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার এসএমই প্রতিষ্ঠানগুলোর ৫৫টি স্টল থাকবে।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।