প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভাগীয় শহর সিলেটে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ‘সিলেট ট্রাভেল মার্ট-২০১৫’ শীর্ষক এ মেলার আয়োজন করছে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এয়ারলাইনস ক্লাব অব সিলেটের সহযোগিতায় নগরের রোজভিউ হোটেলে মেলাটি অনুষ্ঠিত হবে। তিন দিনের এ মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজনকারী, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক এবং পর্যটন ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তি