সিলেটে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে সিলেটে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। এবার ছয় কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ লাখ কেজি বেশি।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক হারুন অর রশিদ সরকার জানান, চলতি মৌসুমে সিলেটে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ছয় কোটি কেজি। এর আগে দেশে ২০০৫ সালে সর্বোচ্চ পাঁচ কোটি ৯৬ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদনের রেকর্ড হয়েছিল। সেটির চেয়ে এবার প্রায় ৪৪ লাখ কেজি বেশি চা উৎপাদিত হয়। খবর বাসসের। হারুন অর রশিদ সরকার বলেন, চায়ের উৎপাদন বাড়াতে হলে প্রতিটি বাগানে নিজস্ব সেচব্যবস্থা জোরদার করতে হবে। সেই সঙ্গে বাগানে বেশি করে ছায়াবৃক্ষ লাগিয়ে লাল মাকড়সার প্রাদুর্ভাব প্রতিরোধ ও কীটনাশক ব্যবহার করতে হবে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে চায়ের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।