সিলেটে এমটিবির ১০৪তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেটের লালদীঘির পাড়ের লালদীঘি কমপ্লেক্সে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। এমটিবি গ্রুপের চেয়ারম্যান রাশেদ চৌধুরী নতুন শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ, চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি ফকরুদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়সহ এমটিবির পার্শ্ববর্তী শাখাগুলোর ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।