সিলেটে এমিরেটসের নতুন কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন সিলেট শহরের শাহজালাল রোডে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন একটি নতুন কার্যালয় চালু করেছে। বাংলাদেশে সংস্থাটির এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান সম্প্রতি নতুন কার্যালয়টির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আল শেহ্হি, এমিরেটসের বিক্রয় ব্যবস্থাপক ইসমাইল ভূঞা ও এমিরেটসের পিএসএ এবিসি এয়ার লিমিটেডের চেয়ারম্যান আলেক্সান্ডার লি এবং ভ্রমণ আয়োজনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমিরেটসের ভ্রমণবিষয়ক শাখা এমিরেটস হলিডেজের জন্য একটি আলাদা বিভাগও থাকবে সিলেট কার্যালয়ে। এমিরেটস বর্তমানে ঢাকা-দুবাই পথে ১৯টি সাপ্তাহিক ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞপ্তি