সিলেটে কর নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
কর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে পারেন। তাই দেশের উন্নয়নের স্বার্থে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসা ও নিয়মিত কর প্রদান করা উচিত।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার কর অঞ্চল সিলেটের উদ্যোগে ‘বেতন খাতে আয় হতে উৎসে কর কর্তনবিষয়ক’ এক কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার শফিকুল ইসলাম। মূল কর্মশালা সঞ্চালনা করেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম। এতে কর অঞ্চল সিলেটের ২২০ জন কর্মকর্তা অংশ নেন।