সিলেটে জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে শাহজাহানউল্লা পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কুমারগাঁওয়ে শাহজাহানউল্লা পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আগামী জানুয়ারিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। প্রতিষ্ঠানটি ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।এই বিদ্যুৎ প্রকল্পে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ ব্যাপারে শাহজাহানউল্লা পাওয়ার জেনারেশন ও জালালাবাদ গ্যাসের মধ্যে মঙ্গলবার একটি চুক্তি হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহানউল্লা পাওয়ারের চেয়ারম্যান আতাউল্লাহ সাকের, মহাব্যবস্থাপক ইনামুল আজিজ চৌধুরী, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সামিল সাদিক চৌধুরী, আবুল হক সাব্বির, কয়ছর আহমদ এবং জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক সুফি হোসেন জুলফিকার রহমান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মো. আবদুল মুমিন, বিপণন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মঈন উদ্দিন, পরিচালন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রশাসন মহাব্যবস্থাপক মো. বদরুল হক ও অর্থ মহাব্যবস্থাপক সঞ্জিত কুমার সাহা।আতাউল্লাহ সাকের জানান, সহযোগিতা পেলে তাঁরা আরও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনে আগ্রহী।