সিলেটে টিআইএন প্রদান ও তাৎক্ষণিক মূল্যায়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কর অঞ্চলের নতুন করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান ও স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগানে নগরের জিন্দাবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন।এতে বিশেষ অতিথি ছিলেন আল-হামরা দোকান মালিক সমিতির সভাপতি শামসুল আলম ও সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি স্বপন কুমার দাস।যুগ্ম করকমিশনার মো. নূরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কর কমিশনার শান্ত কুমার সিংহ, আইয়ুব আলী, গোবিন্দ চন্দ্র দাস, অতিরিক্ত সহকারী কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথ প্রমুখ।সভায় বক্তারা সক্ষম সবাইকে কর প্রদানের আহ্বান জানিয়ে জানান, দেশের সমৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার আয়করের পরিমাণ বাড়ানোর কোনো বিকল্প নেই।