সিলেটে টিভিএসের নতুন শোরুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেটের আম্বরখানায় টু-হুইলার এবং থ্রি-হুইলার ব্র্যান্ড টিভিএসের নতুন শোরুম উদ্বোধন হয়েছে গত মঙ্গলবার। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জে একরাম হুসাইন শোরুমটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায়, উপদেষ্টা আনছার আলী খান, বিজনেস হেড (টু-হুইলার) মৃগেন ব্যানার্জি, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. আশরাফুল হাসান প্রমুখ। এ উপলক্ষে আগামী ২২ এপ্রিল পর্যন্ত এই শোরুম থেকে যেকোনো টিভিএস বাইক কিনলেই গ্রাহকদের জন্য থাকছে উপহার। বিজ্ঞপ্তি