সিলেটে ডাচ্-বাংলা ব্যাংকের ৯০তম শাখা চালু
সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় গতকাল রোববার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ৯০তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ নতুন শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবিব, ডাচ্-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চলের প্রধান আবু আহমেদ সিদ্দিকী, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরসহ কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে কে এস তাবরেজ জানান, প্রত্যন্ত এলাকায় ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন বছরের শুরু থেকে দেশব্যাপী ডাচ্-বাংলা ব্যাংকের সব শাখায় মোবাইল ব্যাংকিংসেবা চালু করা হবে। এতে সাধারণ জনগণ উপকৃত হবেন। তিনি বলেন, গ্রাহকসেবা সহজ করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকই দেশে প্রথম মোবাইল ব্যাংকিংব্যবস্থা চালু করে।কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক কেবল ব্যাংকিং নয়, সামাজিক কর্মকাণ্ডও পরিচালনা করছে। এই ব্যাংক ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের অপারেশন, শিক্ষাবৃত্তি প্রদান এবং এসিড-আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়ে আসছে।