সিলেটে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল বুধবার থেকে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাত দিনব্যাপী এক প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে।অ্যাসোসিয়েশন ফর ইয়ুথ অ্যাডভান্সমেন্ট ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেট স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে এ মেলার আয়োজন করেছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা ৩২টি স্টলে তাঁদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করছেন। এর মধ্যে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি, বরিশালের নারকেলের মালার পণ্য, টাঙ্গাইলের মাশরুমের নিমকি, গাইবান্ধার তুলসীপাতার চা, রাজশাহীর সিল্ক, ঢাকার মিরপুরের বেনারসি ও মাতুয়াইলের জামদানি ইত্যাদি উল্লেখযোগ্য। মেলাটি প্রতিদিন ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।