সিলেটে প্রথম রাজস্ব সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যবসা-সংক্রান্ত সমস্যা-সম্ভাবনা নিয়ে গত শনিবার সিলেটে রাজস্ব সংলাপ হয়েছে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সংলাপের আয়োজন করেছে। সংলাপে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
সিলেট চেম্বার হলরুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান বলেন, ক্রমান্বয়ে এ ধরনের সংলাপ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এতে লাভবান হবে দেশের জনগণ, বাড়বে রাজস্ব আদায়। পাশাপাশি রাজস্ব-সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমবে। প্রতি তিন মাস পরপর এ ধরনের সংলাপ হবে বলে তিনি জানান।
সংলাপে আরও বক্তব্য দেন সিলেট চেম্বারের সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ, সহসভাপতি মামুন কিবরিয়া, মাসুদ আহমদ চৌধুরী প্রমুখ। ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার এ কে এম নুরুজ্জামান এবং সিলেটের কর কমিশনার মাহমুদুর রহমান।