সিলেটে বিকল্প জীবিকায়ন কর্মসূচি চালু করেছে শেভরন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেভরন বাংলাদেশ সম্প্রতি সিলেটে আনুষ্ঠানিকভাবে বিকল্প জীবিকায়ন কর্মসূচি (এএলপি) চালু করেছে। শেভরনের জালালাবাদ গ্যাসক্ষেত্রের আশপাশের প্রায় এক হাজার ২০০ পরিবারের সদস্যদের দক্ষতা ও আয় বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে।সাংসদ হাফিজ আহমেদ মজুমদার সিলেটের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ এশিয়ায় শেভরনের ব্যবসায়িক ইউনিটের নীতিমালা, সরকার ও পাবলিক অ্যাফেয়ার্সের (পিজিপিএ) ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম এ কোয়েৎজেল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ, পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমেদ চৌধুরী, এফআইভিডিবি প্রকল্পের নির্বাহী পরিচালক জাহিন আহমেদ, শেভরনের কমিউনিটি এনগেজমেন্টের লিড অ্যাডভাইজার নাসের আহমেদ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার আবদুল্লাহ আল এজাজ, জালালাবাদ গ্যাসক্ষেত্রের সুপারিনটেনডেন্ট ওয়ানউইট ওয়াংপ্রাডু প্রমুখ। বিজ্ঞপ্তি।